• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। দেশের প্রতিটি গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী ১৯৭১ সালে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগ একসময় বাকশাল ও পরে ফ্যাসিবাদ কায়েম করে গণহত্যা চালিয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনে আজ সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সুলতান সালাউদ্দিন এ কথা বলেন। সভার আয়োজন করা হয় রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময়ের জন্য।
সুলতান সালাউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি। যতবার দেশে গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থান হয়েছে, ততবার নেতৃত্ব দিয়েছে বিএনপি; আর জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে নির্বাচিত করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামায়াতে ইসলামী সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল। সে কারণেই তাদের রাজাকার বলা হয়। তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল। তারা এটি অস্বীকার করতে পারবে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘একবার বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, পরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছে।’
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন। তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি বেশি। কারণ, মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে গেলে সেবা পাওয়া যাবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী আধুনিক চিড়িয়াখানা নির্মাণের বিষয়েও সরকার কাজ করবে।
সুলতান সালাউদ্দিন আরও বলেন, পশুর কোনো অংশই যেন অপচয় না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করা হবে। বিভিন্ন উপজাত রপ্তানির পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের সুযোগও তৈরি করা হবে। এতে মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। রাজশাহীর চিড়িয়াখানা প্রসঙ্গে তিনি বলেন, আগের চিড়িয়াখানাটি কার্যত ধ্বংস হয়ে গেছে। সেটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি ইতিবাচক মত দিয়েছেন।
রাজশাহী অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন বলেন, রাজশাহী কৃষি, আম, রেশম, মৎস্য উৎপাদন ও পরিচ্ছন্নতার জন্য দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। আম সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি সম্ভব। সব দিক বিবেচনায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান প্রমুখ।
এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহীতে এসে রাজশাহী চিড়িয়াখানা ও নগরের ফুলতলা এলাকায় প্রস্তাবিত আধুনিক কসাইখানা পরিদর্শন করেন। দুপুরে তিনি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগির খামার পরিদর্শন করেন। বিকেলে রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category