• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

এক্স-রে করতেই পেটের ভিতরে দেখা গেলো সোনার চেইন

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী: নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বিবি ফাতেমা। সেখানে ভিড়ের মধ্যে তিনি এক ভরি ওজনের দুটি সোনার চেন হারান। গলার গয়না হারিয়ে চিৎকার করতে থাকেন ওই নারী। তবে শেষ পর্যন্ত সন্দেহভাজন আরেক নারীর পেটে পাওয়া যায় ফাতেমার হারানো গয়না। মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বহির্বিভাগে চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বিবি ফাতেমা। এ সময় একটি চোর চক্র কৌশলে তাঁকে ঘিরে ধরে। তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন চক্রের কয়েকজন সদস্য। একপর্যায়ে চোখের পলকে তাঁর গলা থেকে খুলে নেওয়া হয় এক ভরি ওজনের দুটি সোনার চেইন। চেইন চুরির বিষয়টি ভুক্তভোগী টের পেয়ে চিৎকার শুরু করলে চক্রের তিন সদস্য সটকে পড়েন। তবে সন্দেহভাজন হিসেবে ধরা পড়েন সিনারা বেগম (৫০) নামের এক নারী। ওই নারী জানান, তাঁর বাড়ি সিলেট জেলায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর স্থানীয় লোকজন সিনারা বেগমের দেহ ও ব্যাগ তল্লাশি করলেও চেইনের কোনো হদিস মেলেনি। চোর চক্রের ওই সদস্যের নির্লিপ্ততা দেখে লোকজনের সন্দেহ আরও বাড়ে। রহস্য উন্মোচনে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের এক্স-রে বিভাগে। এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা। এক্স-রে ফিল্মে স্পষ্ট দেখা যায়, চেইন দুটি গিলে ফেলেছেন ওই নারী। সেগুলোর অবস্থান তাঁর পেটের ভেতরে।
তাৎক্ষণিকভাবে ওই নারীকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ইবনে সিনা হাসপাতালে। সেখানে চিকিৎসক রেজাউল ইসলাম পাটোয়ারীর তত্ত্বাবধানে এন্ডোস্কোপি করে সফলভাবে পেটের ভেতর থেকে চেইন দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান এ প্রসঙ্গে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নারীকে নিজেদের হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবার সিদ্ধান্ত নিয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category