• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু, প্রকৃত কারণ জানতে তদন্ত

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত ডেস্ক: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে চার ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category