• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা শুধু ক্যাম্পেইনই পরিচালনা করি না বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত সাড়াকে মূল্যায়ন করি। আপনারা বাংলাদেশের প্রতিটি অলিগলিতে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির পক্ষে যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ব্র্যান্ডিং একটি অত্যন্ত গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত প্রয়োজন হয় নতুন ও বৈচিত্রময় আইডিয়া। তিনি বলেন, উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনারা ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই বিশেষ অবদানের জন্যই ওয়ালটন আজ দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়ালটনের সাফল্যে আপনাদের বিশেষ অবদানকে সম্মান জানাতে পুরস্কার প্রদানের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category