• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে দুই দিনব্যাপী বনলতা এক্সপ্রেসেহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: কক্সবাজারে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কক্সবাজার ফিল্ম সোসাইটি। ‘কক্সস বাজার টকিজ’ শিরোনামের প্রদর্শনীটি ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের প্রদর্শনীর টিকিট সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক টিকিটে প্রতিদিন প্রদর্শিত তিনটি চলচ্চিত্রই দেখা যাবে। টিকিট অনলাইন ও ভেন্যু—উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে।
শুক্রবার (৫ জুন) প্রথম দিন বেলা ৩টায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬টায় দেখানো হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’। এরপর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত ‘দেলুপি’। দ্বিতীয় দিন ৬ জুন বেলা ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ফজলে রাব্বি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইটারনাল জার্নি’। উৎসবের শেষ প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category