• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
oplus_8388608

খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পরিবেশ রক্ষায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কচুয়া বাজার সংলগ্ন ভৈরব নদীর তীরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বাজার কমিটির পক্ষে কচুয়া বাজার বণিক সমিতির আহ্বায়ক হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সদস্য সচিব সরদার সুমন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আরও অংশ নেন যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, লিওন শিকদার, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, ইমরান হোসেন এবং স্থানীয় বাজার ব্যবসায়ী মুকেশ বাওয়ালি সহ এলাকা ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ​কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর পারের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ কচুয়া বাজারের সার্বিক কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category