• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

কন্যাসন্তানের মা হচ্ছেন বুবলী, খবর দিলেন নিজেই

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় পাওয়া যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল, আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন এই ঢালিউড তারকা। দীর্ঘদিন চুপচাপ থাকার পর শুক্রবার যেন আড়ালে থাকার বিরতি ভাঙলেন। ভক্তদের জানালেন সুখবর। ফেসবুক পোস্টে তিনি জানালেন, গত মাসে মা হয়েছেন তিনি। আজ শুক্রবার বিকেলে চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের মা হওয়ার খবরটি জানান।
ফেসবুক পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
শবনম বুবলী একটি ফটোকার্ড শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানান। ফটোকার্ডে তিনি লিখেছেন, গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। শাকিব খানকে ট্যাগ করে বুবলী তাঁর মা হওয়ার খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন। বুবলীর এই পোস্টে ৩০ মিনিটের মধ্যে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য এসেছে তিন হাজারের বেশি আর বুবলীর পোস্টটি শেয়ার হয়েছে চার শতাধিক। ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা বুবলীর কন্যাসন্তান আগমনের খবরে শুভকামনা জানাচ্ছেন।
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব–বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category