• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

কসবায় প্রবাসীর ঘরের জানালা ভেঙে ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে প্রবাসী বাছির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসী বাছিরের ভাতিজা মো. আশরাফুল জানান, বাছির মিয়া দুই যুগের বেশি সময় যাবত সৌদি আরব প্রবাসী। তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, তার বাড়িতে স্ত্রী ও তিন সন্তান বসবাস করেন। প্রতিদিনের মতো বাছিরের স্ত্রী বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ঘুমিয়ে যান।
এরপর রাত আনুমানিক ১২টার দিকে ঘরের জানালা ভেঙে চোর ঘরে ঢুকে আলমারিতে রাখা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যান। চুরি হওয়া স্বর্ণালংকারের মূল্য ২০ লাখ টাকা। এর কিছুক্ষণ পর আমার চাচির ঘুম ভাঙলে তিনি ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে দেখেন ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নেই।
পরে ঘটনাস্থলে পুলিশ গেলেও কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ বলছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নেবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category