• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে মঞ্চে উঠবেন তিনি।
পুয়ের্তো রিকোর মঞ্চে মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্ব শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ২২ নভেম্বর ভোর ৫টায়। এদিন এশিয়া–ওশেনিয়া গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি।
সেখানে সোনার গয়নার সঙ্গে টাঙ্গাইলের লাল পাড়ের সাদা শাড়ি পরে যেন বাঙালি জাতিকেই তুলে ধরতে চলেছেন মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ থিম হিসেবে বেছে নিয়েছেন মাতৃত্বের মতো অসাধারণ একটি বিষয়।
আজ ২১ নভেম্বর সন্ধ্যায় ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি। অপরিসীম গর্ব ও আবেগের সঙ্গে ৭৫তম মিস ইউনিভার্সের মঞ্চে তুলে ধরতে যাচ্ছি আমার ন্যাশনাল কস্টিউমের থিম ‘মাদারহুড—আ ইউনাভার্সাল বন্ড অব লাভ’।
মাহি আরও লিখেছেন, ‘আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। মা ও সন্তানের সেই চিরন্তন বন্ধন, যেখানে মিশে আছে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ আর আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। কস্টিউমের প্রতিটি নকশা, প্রতিটি প্রতীক বহন করছে মাতৃত্বের এমন এক গল্প, যা ভাষা, সংস্কৃতি আর ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর প্রতিটি হৃদয়কে স্পর্শ করে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category