• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

কাছের মানুষদের হারানোর যন্ত্রণায় অমিতাভ বচ্চন

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন : কাছের মানুষদের হারানোর যন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। একের পর এক প্রিয়জনদের বিদায় বারবার বিষণ্ণ করে তুলছে তাকে। গত বছর দীর্ঘদিনের সহকর্মী ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। সেই শোক কাটিয়ে না উঠতেই ফের একবার শোকের আবহ প্রবীণ এই অভিনেতার জীবনে।
এবার নিজের এক অত্যন্ত কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বিগ বি। অমিতাভ বচ্চন তার জীবনের ভালো-মন্দ সব খবরই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। নিজের ব্লগের মাধ্যমে এবার তিনি এক প্রিয় অনুরাগীকে হারানোর খবর দিলেন।
এলাহাবাদের বাসিন্দা শালিনী সিং ছিলেন অমিতাভের দীর্ঘ বছরের একনিষ্ঠ ভক্ত। তাকে অত্যন্ত স্নেহ করতেন অভিনেতা, ভালোবেসে ডাকতেন ‘ইএফ’ (এক্সটেন্ডেড ফ্যামিলি) বলে। সেই শালিনীর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।
স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ তার ব্লগে লেখেন, ‘আমার প্রিয় এলাহাবাদের শালিনী সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এমন মৃত্যুতে যে কতটা যন্ত্রণা হয়, তা এই মুহূর্তে প্রকাশ করা কঠিন ও যন্ত্রণাদায়ক। তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’
তার কথায়, ‘আমি অন্তর থেকে প্রার্থনা করছি, তার আত্মা যেন প্রাপ্য শান্তিটুকু পায়। এই ক্ষতি অপূরণীয়।’ পর্দায় অমিতাভ বচ্চন মানেই লড়াকু এক চরিত্র, কিন্তু বাস্তব জীবনের এই শোকাতুর মুহূর্তগুলো তাকে বারবার আবেগপ্রবণ করে তুলছে। প্রিয় অনুরাগীর প্রয়াণে তার এই শোকবার্তা ছুঁয়ে গেছে নেটিজেনদের মনও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category