• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা অফিসে গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর সারা দেশে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খাঁন বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

কাটছাঁট ছাড়াই ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় আসার জন্য চূড়ান্ত অনুমতি পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকার সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটা ছাড়াই সিনেমাটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) গ্রেড দিয়ে সেন্সর ছাড়পত্র দিয়েছে। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিবিএফসির দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টা ১২ মিনিট দীর্ঘ এই কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটিতে কোনো মূল দৃশ্য কর্তন করা হয়নি।
তবে বোর্ড কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলেছে। এছাড়া সিনেমা জুড়ে যথারীতি ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সিনেমাটিতে থাকা অত্যধিক সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-বিতর্ক চলছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে।
সিনেমাটি যে শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি, সে কথা বারবার স্পষ্ট করেছেন যশ নিজেও। ভারতীয় একটি টকশোতে হাজির হয়ে অভিনেতা তার সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে জানান, শিশুরা সিনেমাটি হলে দেখতে পারবে না, তাদের ঘরেই থাকা উচিত। কারণ এটি শিশুদের জন্য তৈরি করা হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক ও কৌতূহল সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে নামছে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category