• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর হোমনায় যৌতুকের টাকার চাপ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল পিরোজপুরকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, ট্রাম্পের অনুরোধেও অনড় আইজেনকট যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: মোহাম্মদপুরের বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা পুরো নতুন একটা যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হয়ে যাবে, আবার নতুন অনেক পেশা ও সুযোগ তৈরি হবে। সবকিছুই মোটামুটি প্রযুক্তিনির্ভর হবে।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেই বসিলার প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করা হবে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস ৮ থেকে ১২-এর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে বলে জানান তিনি।
এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ থেকে ২৬৬ জন থাকতে এসএসসি পাস করেছেন। মোহাম্মদপুর-এর মধ্যে শতভাগ পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করেন ফিরোজা বাশার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ মুকুল।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category