• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা গাইবান্ধায় ধানের কম হওয়ায় কৃষকরা বিপাকে মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে, ৮ জনের মধ্যে ৬ স্পেনের কোচ বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে কোচ হ্যান্সি ফ্লিক কাতারের সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

কান উৎসবে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন আলিয়া ভাট

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড কুইন আলিয়া ভাট। উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি। হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য। কান সৈকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার আত্মবিশ্বাস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
প্যাস্টেল রঙের এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার এই খোশ মেজাজের মুহূর্তগুলো ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত কান উৎসবের এই আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’। আলিয়ার এই উপস্থিতি উৎসবের জৌলুস যেন আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category