• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : এবারের বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে সামাজিকমাধ্যমে যখন অনেকে উল্লাস আর ট্রল করা নিয়ে ব্যস্ত, তখন ভিন্ন বার্তা দিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা বলেছেন, প্রতিপক্ষের পরাজয়ে উন্মাদের মতো উল্লাস নয়; বরং সমব্যথী হওয়াই একজন ক্রীড়াপ্রেমীর পরিচয়। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। বিন্দুমাত্র উল্লাস করিনি।’
চঞ্চল তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন।’ তাঁর ভাষায়, হয়তো আগামী বিশ্বকাপে এই তারকাদের অনেককেই আর দেখা যাবে না। তবে তাঁদের দৃষ্টিনন্দন ফুটবলের জাদু আজীবন স্মৃতি হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের মনে।
ফেসবুক পোস্টের শেষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরেও নিজের আবেগ প্রকাশ করেন চঞ্চল। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’
চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও মেসিপ্রীতি নতুন নয়। এর আগেও বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা লিওনেল মেসির প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, মেসির মাঠের শিল্পসুলভ ফুটবল তাঁকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক তিনি আর মেসির খেলা তাঁকে বরাবরই মুগ্ধ করে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ১৬–তে রোমাঞ্চকর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে নিজের এই অনুভূতি সামাজিকমাধ্যমে ভাগ করে নেন চঞ্চল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category