• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘কিং’ নিয়ে ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: শাহরুখ ভক্তদের জন্য বছরের শেষটা ছিল চরম প্রতীক্ষার। বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে নেটপাড়ায় কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এক হতাশার খবর হয়তো পিছিয়ে যাচ্ছে ছবিটির মুক্তির তারিখ! স্বভাবতই প্রিয় অভিনেতার ছবি দেখতে আরও দেরি হবে ভেবে আশাহত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন বলিউড বাদশা নিজে।
সম্প্রতি সামাজিক যোগাযো গমাধ্যমে ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী সরাসরি জানতে চান, ‘কিং’ মুক্তির দিনক্ষণ কি সত্যি পিছিয়ে যাচ্ছে? ভক্তকে আশ্বস্ত করে শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।
ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো টিজার, ট্রেলার বা অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়নি। এ নিয়ে ভক্তদের মধ্যে জমানো ক্ষোভ ও অভিযোগের শেষ নেই।
সেশনে এক ভক্ত লেখেন, ‘বাদশা, কিং নিয়ে কিছু তো আপডেট দিন! ট্রেলারের জন্য আর কত দিন অপেক্ষা করব?’ জবাবে হাসিমুখেই অভিনেতা বলেন, ‘দর্শকদের বেশি দিন অপেক্ষায় রাখা হবে না। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই ধাপে ধাপে প্রকাশ করা হবে এর সব ঝলক।’
শুটিংয়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, এই সিনেমার কাজ করাটা খুব একটা সহজ ছিল না। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার মারাত্মক চোট পেয়েছিলাম। ফলে অনেকবার কাজ থামিয়ে দিতে হয়েছিল। তবে এখন ভাঙাচোরা শরীর একদম ঠিক হয়ে গেছে এবং শুটিংয়ের বড় অংশ শেষ। ফলে এখন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, ‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও দুর্ধর্ষ অ্যাকশন অবতারে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এই ছবির বড় চমক হলো, এতে প্রথমবার বাবা-মেয়ে হিসেবে এক পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ ও সুহানা খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকাদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category