• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা

কিয়েভে রুশ বাহিনীর বড় হামলা, কমপক্ষে ১০ জন নিহত

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বুধবার রাতভর বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন ৫৬ জন। আহতদের মধ্যে ২ জন শিশু আছে এবং কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেপোস্ট করা পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তাইমুর তার টেলিগ্রামবার্তায় বলেছেন, বুধবার কিয়েভ এবং তার আশপাশের কমপক্ষে ৩৬টি এলকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বুধবার রাতের হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, কিয়েভ এবং তার আশপাশের এলাকার সামরিক এবং বিদুৎ উৎপাদন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বুধবার রাতের সামরিক অভিযানে দূরপাল্লার হাই-প্রিসিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর মধ্যে প্রধানত ইউক্রেনীয় বিমানবাহিনীর বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রুশ বিবৃতিতে।
হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে এক সরকারি সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের জনসাধারণকে সতর্ক থাকা এবং ফের হামলা শুরু হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন জেলেনস্কি।

সূত্র : এএফপি, আলজাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category