• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপুমদী এলাকায় অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এইদিন সকালে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মাজহারুল ইসলামকে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান শরীফ (জিএস শরীফ), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন ভূঞা, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, স্থানীয় পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য গোলাপ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আল আমিন ভূঞা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম এর কাছে বিদ্যালয়ের একটি নতুন একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও প্রধান ফটক নির্মাণের দাবি জানান। নতুন একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও প্রধান ফটক নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এছাড়াও পুমদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সব রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন ও পুমদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম শরীফের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category