• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কৃতি ও রাশমিকাকে নিয়ে উভয় সংকটে শাহিদ কাপুর

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ২০১২ সালের সুপারহিট সিনেমা ককটেল–এর ত্রিভুজ প্রেমের রসায়ন দর্শক এখনো ভোলেনি। এবার সেই নস্টালজিয়া ফিরিয়ে পর্দায় আসছে সিক্যুয়েল ‘ককটেল ২’। তবে এবার সাইফ আলী খানের জায়গায় পর্দায় ঝড় তুলতে আসছেন শাহিদ কাপুর। আর তার সাথে থাকছেন বলিউডের এই মুহূর্তের দুই হার্টথ্রব ক্রাশ—কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানা। স্বভাবতই ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—কৃতি নাকি রাশমিকা, পর্দায় শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন শহিদ?
সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির গান প্রকাশ অনুষ্ঠানে খোদ শাহিদ কাপুরই মুখ খুললেন তার এই মধুর ‘উভয় সংকট’ নিয়ে।
অনুষ্ঠানে সিনেমার দুই নতুন গান ‘মাশুকা’ (শাহিদ-কৃতি) এবং ‘তুঝকো’ (শাহিদ-রাশমিকা) স্ক্রিনিংয়ের পর অবধারিতভাবেই প্রশ্ন ওঠে দুই নায়িকার সাথে শহিদের অন-স্ক্রিন রসায়ন নিয়ে। হাসিমুখে শাহিদ কাপুর জানান, এই সিনেমায় তার চরিত্র ‘কুনাল’ কৃতি ও রাশমিকার মাঝখানে পড়ে এক চরম দোটানায় ভুগছে।
সহ-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শাহিদ বলেন— “কৃতি আর রাশমিকা দুজনেই এই মুহূর্তের টপ সুপারস্টার। তারা শুধু অসাধারণ সুন্দরীই নন, ভীষণ প্রফেশনাল এবং নিজেদের ক্যারিয়ারের সেরা সময়ে (প্রাইম) আছেন। সিনেমায় আমার চরিত্র কুনাল এদের দুজনের মাঝখানে পড়ে এক বিশাল উভয় সংকটে ভোগে, আর এই দোটানাই সিনেমার মূল গল্পকে এগিয়ে নিয়ে যায়।”
শাহিদের এই মন্তব্যের পর হলজুড়ে হাসির রোল ওঠে। পর্দায় এই ত্রিমুখী রসায়ন এবং শাহিদের কনফিউশন যে দর্শকদের দারুণ বিনোদন দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
পর্দায় শাহিদ কাপুর কাকে বেছে নেবেন তা নিয়ে উত্তেজনা থাকলেও, পর্দার বাইরে কৃতি ও রাশমিকার বন্ডিং ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে কৃতিকে দেখে রাশমিকা এতটাই মুগ্ধ হন যে মাইক্রোফোন হাতে নিয়েই বলে বসেন, “তুমি কতটা হট, সেটা পুরো পৃথিবী জানে।”
রাশমিকার এই মন্তব্যের পর কৃতি তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, “রাশমিকা সেটে থাকা মানেই পজিটিভ এনার্জি। আমাদের অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন কেমিস্ট্রিটা একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল।”
প্রযোজক লাভ রঞ্জন ও দিনেশ বিজন–এর এই সিনেমায় শেষ পর্যন্ত শাহিদ কাপুর কার গলায় মালা দেবেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন। জানা যায়, আগামী ২৯ মে সিনেমাটির অফিশিয়াল ট্রেলার প্রকাশ পাবে, আর পুরো সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের ১৯ জুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category