• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমেই ইউরোপের বহু দেশ এগিয়ে গেছে। এরই আলোকে এসএমই খাতের বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ এর খসড়া শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এ নীতিমালার রূপকল্প হবে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই। তবে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা দক্ষ জনবলের সংকট এসএমই বিপণন বিকাশে প্রধান প্রতিবন্ধকতা। তাই সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও সরকারি-বেসরকারি উদ্যোগ এ সমস্যা দূর করতে পারে। তিনি আরও বলেন, অর্থনীতিতে এসএমই শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই খাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category