• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত গৌরীপুরে এক্সিম ব্যাংকের ঋণ খেলাপির মামলায় দ্বীন ইসলাম আটক আনচেলত্তির ‘কঠিন শর্তে’ রাজি হয়েই বিশ্বকাপে জায়গা পেয়েছেন নেইমার ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা বললেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে কবজির চোটে উইম্বলডনেও নেই আলকারাজ ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বিশ্বকাপ সম্প্রচারে এখনও ভারতের সঙ্গে চুক্তি হয়নি, এবার তারা কী করবেন? হাসপাতালে ভর্তি অমিতাভ খবরটি ছিল গুজব

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ি সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন। তিনি বলেন, গত রাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে আসেন ইমন। সকালে বাড়ি থেকে বের হলে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করেন।
তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলের মুখপাত্র অংগ্য মারমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category