• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
বাসাইলে ১০টি ঘোড়া জবাই, সাতটির মাংস নিলেও ফেলে গেল তিনটি ত্রিশালে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চৌমুহনীর দুই হোটেলে ডিবির অভিযান, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৮ জন গ্রেফতার সারের চাহিদা-বরাদ্দে অসামঞ্জস্য, সংকট মোকাবিলায় সাত দফা দাবি ডিলারদের চাঁদা না দিলেই মামলার অভিযোগ নৌপুলিশের বিরুদ্ধে কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: খাদ্যমন্ত্রী অল্প সময়ের মধ্যে গণপতি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে: ত্রাণমন্ত্রী

গত ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শুধু মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরে আইনের আওতায় আনতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে রাজশাহী শহরের নানকিং দরবার হলে রাজশাহীতে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন ও অর্জনে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে।” এ সময় তিনি অতীত ভুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্যমে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে গোদাগাড়ীর সীমান্তবর্তী চরাঞ্চল মানিক চর,কোদাল কাটি থেকে বড় সব রাঘব বোয়ালরা শহরে থেকে ঐসকল অঞ্চল নিয়ন্ত্রণ করেন। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category