• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: নাহিদ ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ইলিশ শিকারের মহোৎসব সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল নাটোরে শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল জামিন পেলেন ফেসবুক লাইভে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করা সেই নারী ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী

গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী!

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ব্যাটিং পজিশন বদলে তিন নম্বরে নেমে আগের ম্যাচে করেছিলেন মাত্র ৮ বলে ৪ রান। পরের ম্যাচেই আবার ওপেনিংয়ে ফিরতেই বিধ্বংসী বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। তার এমন ব্যাটিংকে কোচ গৌতম গম্ভীরদের কাছ থেকে পাওয়া ‘চকলেট’ বলে ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক ব্যাটার সাদাগোপন রমেশ।
মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমে সূর্যবংশী চারটি ছক্কা ও চারটি চারে সাজান নিজের ইনিংস। তার স্ট্রাইক রেট ছিল ২৩৬.৮৪। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে আট বলে মাত্র চার রান করেছিলেন সূর্যবংশী। তবে ওপেনিংয়ে ফিরেই নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পান তিনি।
রমেশ বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যখন তাকে ওপেনিংয়ে পাঠাল, তখন সূর্যবংশী যেন একটা চকলেট পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছুটির আনন্দে থাকা ছোট্ট শিশুর মতো স্বাধীন মনে ব্যাট করেছে সে।’এদিন আরও ভয়ংকর ছিলেন অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে ১১ ছক্কা ও ৯ চারে ১১৩ রান করেন তিনি। সূর্যবংশীর সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুতে সাত ওভারেই ১৩৩ রান তুলে নেয় ভারত। দুই ওপেনারের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই নিজেদের হাতে নেয় স্বাগতিকেরা।
রমেশের ভাষায়, অভিষেক এমনভাবে ব্যাট করছেন, যেন তার নাম শুনেই বোলাররা ভয় পান। সাত ওভারে ১৩৩ রান তোলাকে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন ভারতের সাবেক এই ব্যাটার।
শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখে ছয় উইকেটে ম্যাচ জেতে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রীয়স আইয়ারের দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category