• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পটুয়াখালীর : পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা ও এতিমখানায় বিতরণের জন্য দেয়া ইলিশসহ অন্যান্য মাছ বাড়িতে নিয়ে যাওয়ায় দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করে মৎস্য বিভাগ। পরে এসব মাছ তিনটি মাদরাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। বিতরণের পর মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পায় প্রশাসন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট মাদরাসা ও এতিমখানায় অভিযান চালান।
এসময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে ওই মাদরাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, মাদরাসাটি আবাসিক নয়। বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে নেয়ার কথাও জানান তিনি। অভিযানকালে বাকি দুটি মাদরাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। অন্যদিকে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category