• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ফাহমিদা আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার সকল দপ্তরের
কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া।
এদিকে, একই দিন সকালে তিতাস উপজেলা যুবদলের উদ্যোগে কড়িকান্দি বাজারের ইভা কিন্ডারগার্টেন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার ও হাজী আবুল কাসেম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, আশরাফুল আলম সরকার, আবুল হোসেন বুলবুল ও মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম সম্পাদক হাজী মকবুল হোসেন ও সেলিম মোল্লা,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম,
কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার ও সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্যসচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ ও সদস্যসচিব মফিজুল ইসলাম বশির,উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার ও সদস্যসচিব আল আমিন হক বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category