• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পিরোজপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা সার্কিট হাউসের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়ন শেখ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিআরটিএর সহকারী পরিচালক মতিউর রহমান ফাহাদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতর সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, চিকিৎসক আরিফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন, বাস মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ ও সাধারণ সম্পাদক আলী আহমেদ রাজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং পরিবহনসংশ্লিষ্ট নেতারা। এসময় সড়কে ৭ জন ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ২৭ লাখ টাকা এর মধ্যে নিহত ৪ জনকে ৫ লাখ করে ও আহত মাঝে টাকা বিতর করা হয়। এবং জেলার সেরা চালক হিসেবে সন্মাননা ও সনদ মোট ১০জনকে প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে সবার দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category