• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১১মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গণশুনানিকে সফল করতে গাইবান্ধা জেলা শহরে ৩টি অস্থায়ী অভিযোগ বক্স বসানো হয়েছে। জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সেব্যাপারে সকলকে কাজ করতে হবে।
অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্নীতির অভিযোগ মৌখিকভাবে অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category