• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

গীতি-নৃত্য-ফ্যাশন শোতে ঠাকুরবাড়ি ও রবীন্দ্রসাহিত্যের নারীরা

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: গীতি, নৃত্য ও ফ্যাশন শোর এক ছন্দময় উপস্থাপনার মধ্য দিয়ে ঠাকুরবাড়ি এবং রবীন্দ্র সাহিত্যের উল্লেখযোগ্য নারী চরিত্রগুলোর এক অসাধারণ রূপায়ন মঞ্চস্থ হয়েছে রাজধানীতে। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীকে সামনে রেখে ব্যতিক্রমী এই আয়োজনটি ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে।
একঝাঁক শিল্পী ও কলা-কুশলী তাদের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে চোখের সামনে হাজির করেছিলেন ‘শেষের কবিতা’র লাবণ্য, ‘গোরা’র সুচরিতা, ‘নষ্টনীড়ে’র চারুলতা, ‘ঘরে-বাইরে’র বিমলা, নৃত্যনাট্য থেকে চিত্রাঙ্গদা, চন্ডালিকা এবং শ্যামাসহ অনেককে। ঠাকুরবাড়ির নারীদের মধ্যে কাদম্বরী দেবী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, সরলা, ইন্দিরা দেবী, মৃণালিণী দেবী, মাধুরীলতা, রেণুকা, মীরাদেবীর মতো চরিত্র প্রাণবন্ত হয়ে ওঠে সবার মাঝে।
শিল্পী ও কলা-কুশলীদের মধ্যে লাবণ্য চরিত্র রূপায়ণ করেন রিপা, বিমলার চরিত্র রূপায়ণ করেন ইলা, গিরিবালা চরিত্র রূপায়ণ করেন রুনি, মৃণালিনীর চরিত্র রূপায়ণ করেন সাদিয়া, চারুলতার চরিত্র রূপায়ণ করেন সানজিদা, সুচরিতার চরিত্র রূপায়ণ করেন রিফাত, নন্দিনীর চরিত্র রূপায়ণ করেন বাবলি।
রবীন্দ্রগীতি ও নৃত্যনাট্যে শ্যামা চরিত্র রূপায়ণ করেন সাবা, চিত্রাঙ্গদা চরিত্র রূপায়ণ করেন অন্তরা এবং চন্ডালিকা চরিত্র রূপায়ণ করেন সুস্মিতা। ভানু সিংহের পদাবলিতে নৃত্য পরিবেশন করেন সামিনা হুসেন প্রেমা।
রবীন্দ্র সংগীত পরিবেশন করেন স্বপ্নিল সজীব, ফারহিন খান জয়ীতা, মহুয়া মঞ্জুরী এবং সেমন্তী মঞ্জুরীসহ অনেকে। কাব্যপাঠ ও ধারাবিবরণীতে ছিলেন ত্রপা মজুমদার ও আশিকুল ইসলাম।
‘নব আনন্দে জাগো’ শিরোনামে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ, ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। সন্ধ্যা ৬টা থেকে শুরু অনুষ্ঠানটি সংগীত, আবৃতি, গীতিনাট্য, নৃত্যনাট্য এবং ফ্যাশন শোর মধ্য দিয়ে অবিরত ছিল রাত ১০টা অবধি।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মা সাহিত্য, সংগীত ও কাব্যসহ সমাজ, রাষ্ট্র, মানবতা এবং বিশ্বশান্তির জন্য রবীন্দ্রনাথের অবদান তুলে ধরেন।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি মাহীন খান তার বক্তব্য রবীন্দ্রনাথ, ঠাকুর পরিবার এবং ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীদের নিয়ে তার এই ভাবনা প্রেক্ষাপট তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শৈবাল সাহা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category