• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো ৫২ বলে ২০৪, অবিশ্বাস্য শোনালেও সত্যি, বৈভবের ট্রিপল সেঞ্চুরির খুব বেশি দেরি নেই! ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন সামিরা খান মাহি মিস ইউনিভার্সের যে বিতর্ক একসময় ঝড় তুলেছিল, এক আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয় এমি অ্যাওয়ার্ডসের জমকালো মঞ্চে উপস্থাপক হিসেবে অভিষেক বিজয় সেতুপতির

টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : সৌদি প্রো লিগে প্রথমবারের মতো টানা দুটি পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে তিনি তৃতীয়বার পেনাল্টিতে সফল হয়েছেন। তার দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে মঙ্গলবার রাতে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে করলেন ৯৮৭তম গোল। নিজের বেঁধে দেওয়া হাজারতম গোল থেকে তিনি আর ১৩টি গোল দূরে অবস্থান করছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল হয়েছে রোনালদোর।
আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে স্পটকিকে সিআরসেভেনের দেওয়া গোলে লিড পায় আল নাসর। এটি পেনাল্টিতে তার ক্যারিয়ারের ১৯৫তম (সবমিলিয়ে সর্বোচ্চ) গোল। স্পটকিকেও সর্বাধিক মিসের রেকর্ডটিও রোনালদোর দখলে, পেনাল্টিতে তিনি ৪০ বার গোলের সুযোগ মিস করেছেন। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টিতে ১২৬ গোল করেছেন এবং মিস করেছেন ৩৭টি।
এদিকে, পিছিয়ে পড়ার ১০ মিনিটের ব্যবধানে আল সাদকে সমতায় ফেরান মোহাম্মেদ ওয়াদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোল পেয়েছিলেন, তবে ভিএআরে সেটিকে অফসাইড হিসেবে সাব্যস্ত করে। প্রথমার্ধের স্টপেজ টাইমে লাল কার্ড দেখেন আল সাদকে সমতায় ফেরানো ওয়াদ। ফলে বাকি সময়ে দলটি ১০ জন নিয়ে খেলে। ৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।
এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ওয়েস্টার্ন লিগ তালিকায় আল নাসর পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৬টি করে দল নিয়ে গঠিত দুটি লিগের শীর্ষ আটটি দল রাউন্ড অব ১৬-এ খেলার যোগ্যতা অর্জন করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category