• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো ৫২ বলে ২০৪, অবিশ্বাস্য শোনালেও সত্যি, বৈভবের ট্রিপল সেঞ্চুরির খুব বেশি দেরি নেই! ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন সামিরা খান মাহি মিস ইউনিভার্সের যে বিতর্ক একসময় ঝড় তুলেছিল, এক আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয় এমি অ্যাওয়ার্ডসের জমকালো মঞ্চে উপস্থাপক হিসেবে অভিষেক বিজয় সেতুপতির

প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : প্রথমার্ধে ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহোভেনের কাছে ৩২ মিনিটে গোল হজম করে আরও হোঁচট খায়। হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের জন্য সব নাটকীয়তা তুলে রেখেছিল। কিলিয়ান এমবাপের জোড়া, জুড বেলিংহ্যামের দৃষ্টিনন্দন গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পারফর‌ম্যান্সে পিএসভি ৫-১ ব্যবধানে উড়ে গেছে।
নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পুরো ম্যাচের পরিসংখ্যান হয়তো তাদের প্রথমার্ধ ঠিকভাবে তুলে ধরে না। যেখানে পিএসভি স্বাগতিকদের পুরোদমে অস্বস্তিতে রেখেছিল। তবে হোসে মরিনিয়োর দল দানব হয়ে ওঠে বিরতির পর। সবমিলিয়ে ৬২ শতাংশ পজেশন আর গোলের লক্ষ্যে তাদের শট ছিল ৯টি। বিপরীতে নেদারল্যান্ডসের ক্লাবটি স্রেফ একটি শট লক্ষ্যে রাখতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় তুলে নেওয়ার পথে রিয়ালের হয়ে এমবাপের জোড়া গোল ছাড়াও একবার করে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ফেদে ভালভার্দে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস। এর আগে ৩২ মিনিটে পেনাল্টিতে রিয়ালকে পিছিয়ে দেওয়া গোলটি করেন ইভান পেরিসিচ। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে এবং এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি দ্বিতীয়।
খেলা শুরুর পঞ্চম মিনিটেই পিএসভির একটি শট গোল পোস্টের কাছ দিয়ে যায়, তিন মিনিট পর পাশের জাল কাঁপায় তাদের আরেকটি প্রচেষ্টা। রিয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে একাকদশ মিনিটে। তবে ভিনিসিয়ুসের কোনাকুনি শট ক্রসবার ও পোস্টের সংযোগস্থলে লেগে ফেরে। খেলা ধীরলয়ে চলছিল, এরই মাঝে ডাচ মিডফিল্ডার সভেন মাইনান্সকে নিজেদের বক্সে ফাউল করেন অঁরেলিয়ে চুয়ামেনি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দারুণ স্পটকিকে পেরিসিচ পিএসভিকে লিড এনে দেন। অবশ্য তারা ডি-বক্সে ফাঁকায় আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যে রাখতে পারেনি বল। ধারহীন ফুটবলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে তাদের অন্য রূপে দেখা যায়। দারুণ সংঘবদ্ধ আক্রমণে ৫০ মিনিটে সাফল্য পায় লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুসের ক্রস পেয়ে ইয়ান দিয়োমান্দে পাস বাড়ান আর্দা গুলারকে, তার ব্যাকহিল কাটব্যাক পেয়ে ভালভার্দে জোরালো শটে ১-১ সমতা আনেন।
এরপর আত্মবিশ্বাস পুঁজি করে প্রতিপক্ষের ওপর ঝড় বইয়ে দেয় রিয়াল। টানা কয়েকটি আক্রমণের মাঝে দ্বিতীয় গোলও পেতে পারত অল্প সময়েই, তবে বেলিংহ্যামের অ্যাক্রোবেটিক ভলি পিএসভি গোলরক্ষকের ক্ষিপ্রতায় পরাস্ত হয়। তবে ইংলিশ তারকা দারুণ এক গোলে ৬০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন। কিছুদূর বল টেনে নিয়ে বক্সের কাছে গিয়ে মার্ক কুকুরেয়া পাস দিয়েছিলেন এমবাপের উদ্দেশে, তিনি এক স্পর্শে বেলিংহ্যামের দিকে বাড়ালে তিনি দু’বার বল জাগল করে দারুণ ভলিতে পোস্টে লেগে জালে পৌঁছান।
৬৪ মিনিটে এমবাপে গুলারের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে ব্যবধান বাড়ান। মিনিট দুয়েক পর পোস্টে লেগে ফেরে ভিনিসিয়ুসের শট। ৮৪ মিনিটে ফরাসি অধিনায়ক নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ব্রাহিম দিয়াজের থ্রু পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের টানা পঞ্চম ম্যাচে ষষ্ঠ গোলটি হলো তার। সবমিলিয়ে এই মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ১৯টি। ৮৭ মিনিটে স্কোরশিটে নাম তুলে পিএসভির কফিনে শেষ পেরেক ঠুকেন ভিনিসিয়ুস। বেলিংহ্যামের দারুণ থ্রু পাস হেডে নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের নিচ দিয়ে ব্রাজিল তারকা শট নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category