• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো ৫২ বলে ২০৪, অবিশ্বাস্য শোনালেও সত্যি, বৈভবের ট্রিপল সেঞ্চুরির খুব বেশি দেরি নেই! ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন সামিরা খান মাহি মিস ইউনিভার্সের যে বিতর্ক একসময় ঝড় তুলেছিল, এক আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয় এমি অ্যাওয়ার্ডসের জমকালো মঞ্চে উপস্থাপক হিসেবে অভিষেক বিজয় সেতুপতির

ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : মৌসুমজুড়ে নামের প্রতি সুবিচার করতে না পারা ভিক্টর গিয়োকেরেসের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে তারা দাপট দেখালেও বিরতির পর ঘুরে দাঁড়িয়ে তাদের জয়বঞ্চিত করল (১-১) বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের দশম মিনিটে ননি মাদুয়েকের পাস থেকে দারুণ দূরপাল্লার শটে আর্সেনালকে এগিয়ে নেন গিয়োকেরেশ। প্রথমার্ধে দাপট দেখানো আর্সেনাল বিরতির পর ছন্দ হারায়। ৫৫তম মিনিটে গাব্রিয়েলকে কাটিয়ে গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান মাক্সিমিলিয়ান বাইয়া। শেষদিকে গিয়োকেরেসের একটি সুযোগ নষ্ট এবং দুইবার পোস্টে বল লাগায় আর গোল পায়নি স্বাগতিকরা।
জয় না পেলেও মাত্র তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা ২০–এর অধিক ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়ল আর্সেনাল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড (২০০৭-০৯) এবং ম্যানচেস্টার সিটি (২০২২-২৪) ওই কীর্তি গড়েছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বে ঘরের মাঠে আর্সেনালের টানা ১২ ম্যাচ জয়ের পর তাতে ছেদ ঘটাল ডর্টমুন্ড।
চ্যাম্পিয়ন্স লিগের ৫ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে আর্সেনাল। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ডর্টমুন্ড।
অন্যদিকে, ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে দু’বার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বিলি গিলমোরের পাস থেকে গোল করে নাপোলিকে এগিয়ে দেন গাসমুস হয়লুন্দ। ৬৭তম মিনিটে জেরেমি ডোকুর পাস থেকে ম্যানসিটির হয়ে প্রথম গোল করে সমতা ফেরান ১৯ বছর বয়সী আইয়ুব বুয়াদ্দি। ৭৬তম মিনিটে নোয়া লাংয়ের গোলে আবার এগিয়ে যায় নাপোলি। তবে ৮৬তম মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে দুরূহ কোণ থেকে গোল করে সিটির এক পয়েন্ট নিশ্চিত করেন রায়ান চেরকি। এ নিয়ে ৫ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নলন্স লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে এনজো মারেস্কার ম্যানসিটি। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে নাপোলি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category