• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি : জহির উদ্দিন স্বপন

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বরিশাল: গ্রাম পুলিশ সদস্যদের তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার অন্যতম প্রধান নির্ভরযোগ্য মাধ্যম এই গ্রাম পুলিশ। তাই তৃণমূল পর্যায়ে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক এবং তাদের সহধর্মিণীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জনগণকে আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে। এ চিন্তা থেকেই সরকার তাদের জন্য বিভিন্ন প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রাম পুলিশদের পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হচ্ছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশাল এই গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এর পাশাপাশি গ্রাম পুলিশদের কর্মক্ষেত্রের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category