• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী পর্যটক সংকটে ভোগার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে কুয়াকাটায় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন দাম কমতে শুরু করেছে রাজশাহীর সবজির বাজারে সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক টানা বৃষ্টির অজুহাতে ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, একসময় সাধারণ জীবনযাপন করলেও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে ডেভিড ইমনের নাম উঠে আসে।
বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিতি পান। দুবাইয়ে অবস্থান করে সেখান থেকে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। দাবি অনুযায়ী চাঁদা না দিলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে গুলিবর্ষণ ও হামলার ঘটনাও ঘটানো হতো বলে জানিয়েছে পুলিশ।
মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমন ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ার জোড়া খুন, ২৩ মে রাতে পতেঙ্গা সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category