• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত গৌরীপুরে এক্সিম ব্যাংকের ঋণ খেলাপির মামলায় দ্বীন ইসলাম আটক আনচেলত্তির ‘কঠিন শর্তে’ রাজি হয়েই বিশ্বকাপে জায়গা পেয়েছেন নেইমার ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা বললেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে কবজির চোটে উইম্বলডনেও নেই আলকারাজ ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বিশ্বকাপ সম্প্রচারে এখনও ভারতের সঙ্গে চুক্তি হয়নি, এবার তারা কী করবেন? হাসপাতালে ভর্তি অমিতাভ খবরটি ছিল গুজব

চেন্নাইয়ের ইতিহাস, বিশ্ব রেকর্ড মুম্বাইয়ের

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৬৭) ও কার্তি ক শর্মার (৫৪) অপরাজিত হাফ সেঞ্চুরিতে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৬০ রানের লক্ষ্য ছুঁয়েছে।
ঘরের দর্শকদের সামনে এই জয়ে আইপিএলে ইতিহাস গড়েছে চেন্নাই। প্রথম দল হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে ২০তম জয় পেয়েছে তারা। পাঁচবারের দুই সাবেক চ্যাম্পিয়নের মধ্যে এটি ছিল ৪১তম ম্যাচ। গত ১৮ বছরে মুম্বাই চেন্নাইয়ের বিপক্ষে ২১টি জয় পায়। এই মৌসুমে তারা চেন্নাইয়ের কাছে দুটি ম্যাচই হারল।
মুম্বাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পাওয়া দলের তালিকায় চেন্নাইয়ের পর আছে পাঞ্জাব কিংস। ৩৫ ম্যাচে তারা ১৭টি জিতেছে। সমান জয় দিল্লি ক্যাপিটালসের।
এই ম্যাচে মুম্বাই ১৫৯ রান করার পথে বিশ্ব রেকর্ড গড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে তারা। প্রথম দল হিসেবে তারা এই কীর্তি গড়ল। তাদের পরে আছে ইংলিশ কাউন্টি দল সমারসেট (৪৮,২৪৪)। চেন্নাই ৯ ম্যাচ খেলে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে। মুম্বাই সপ্তম হারে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category