• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে , হতাহত নেই ‘জয় বাংলা’ স্লোগানের পর নারায়ণগঞ্জে আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ ফুলবাড়িয়ায় স্কুলের ভেতরেই স্বামী-স্ত্রীর হাতাহাতি টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক গাইবান্ধায় ১১৯ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ নওগাঁর বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ১০৬ উদ্ভাবনী প্রকল্প ফেনীতে ২৫ হাজারের বেশি সিএনজি, ব্যাটারিচালিত যানেও বাড়ছে ভোগান্তি নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ সেনবাগে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা নওগাঁয় ১২০ বস্তা সার পাচারের সময় আটক করলেন স্থানীয়রা

চোট-অসুস্থতা পেছনে ফেলে কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রদ্রিগেস

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: অসুস্থতাজনিত কারণে ক্লাব ফুটবলে পুরো মৌসুম জুড়েই মাঠের বাইরে কাটিয়েছেন হামেস রদ্রিগেজ। তবুও সব শঙ্কা কাটিয়ে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে অধিনায়ক করেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা এই দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা এবার পূর্ণ শক্তি নিয়েই বিশ্বমঞ্চে ফিরছে।
গত ফেব্রুয়ারিতে মেজর লিগ সকারের ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা হামেস। তবে অসুস্থতার কারণে ক্লাবের হয়ে ১৫টি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। পুরো মৌসুমে খেলতে পেরেছেন মাত্র ১৯৪ মিনিট।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ ব্যবধানে হারের ম্যাচটিতে খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেস। তীব্র পানিশূন্যতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় মার্কিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, তিনি একটি প্রাণঘাতী পেশিক্ষয় রোগ রোগে ভুগছেন। তবে তার ক্লাব মিনেসোটা ইউনাইটেড পরবর্তীতে দৃঢ়ভাবে এই দাবি প্রত্যাখ্যান করে।
অধিনায়ক রদ্রিগেসের পাশাপাশি কলম্বিয়ার এই বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন বায়ার্ন মিউনিখের তারকা উইঙ্গার লুইস দিয়াস। এছাড়া, প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের দুই তারকা দানিয়েল মুনিয়োস ও জেফারসন লেরমা দলে ডাক পেয়েছেন। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন আর্সেনালের সাবেক অভিজ্ঞ গোলরক্ষক দাভিদ ওসপিনা।
বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং টুর্নামেন্টের নবাগত দল উজবেকিস্তান। আগামী ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া। মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে কলম্বিয়ার রাজধানী বোগোতায় ক্যাম্প করবে দলটি। এরপর আগামী ১ জুন কোস্টারিকা এবং ৭ জুন জর্ডানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন লুইস দিয়াস-রদ্রিগেসরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category