• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই হল মালিকদের সুখবর দিলেন বিজয়

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন: তামিলনাড়ুর থিয়েটার মালিক ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি মেনে এক বড় ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। এখন থেকে নতুন কোনো তামিল সিনেমা মুক্তি পেলে প্রথম সাত দিন রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রতিদিন পাঁচটি করে শো প্রদর্শন করা যাবে।
গত ১৬ মে চলচ্চিত্রশিল্পের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সব সিনেমার জন্য দৈনিক পাঁচটি শো-র অনুমতি চেয়ে আবেদন জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। মুখ্যমন্ত্রী কার্যালয়ের (সিএমও) পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই আদেশ জারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এত দিন পর্যন্ত ‘তামিলনাড়ু সিনেমাস (রেগুলেশন) রুলস, ১৯৫৭’-এর নিয়ম অনুযায়ী প্রেক্ষাগৃহগুলোতে দিনে সর্বোচ্চ চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। কেবল স্থানীয় উৎসব বা সরকারি ছুটির দিনে জেলা শাসক কিংবা চেন্নাইয়ের পুলিশ কমিশনারের বিশেষ অনুমতি সাপেক্ষে পঞ্চম শো চালানো যেত। চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর মুখ্যমন্ত্রী বিজয় এই পুরোনো নিয়মে সংশোধন এনেছেন। নতুন নিয়ম অনুযায়ী, নতুন তামিল ছবি মুক্তির প্রথম সাত দিন দিনে পাঁচটি শো চালানোর জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে এখন থেকে সরকার বা স্থানীয় প্রশাসনের কাছ থেকে আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না। এ ছাড়া সাধারণ সপ্তাহের শনি ও রবিবার এবং যেকোনো সরকারি ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি শো প্রদর্শনের সুবিধা পাবেন হল মালিকরা।
তামিল চলচ্চিত্রশিল্পের জন্য এই সিদ্ধান্তকে একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সিনেমার ব্যবসায়িক সাফল্য ও দর্শক সমাগম বাড়াতে বড় ভূমিকা রাখবে। সিনেমার প্রতি মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতা অবশ্য নতুন নয়। এর আগে গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অভিনেতা সুরিয়া এবং তৃষা কৃষ্ণান অভিনীত ‘কারুপ্পু’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করায় পুরো টিমকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। নতুন এই সরকারি নির্দেশনার ফলে তামিলনাড়ুর চলচ্চিত্রবাজারে ব্যবসা আরও চাঙা হবে এবং দর্শক ও হল মালিক উভয়পক্ষই উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category