• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

জন্মদিনের উপহার, ছেলেকে নিয়ে কক্সবাজার গেলেন অপু বিশ্বাস

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স দশ বছর পূর্ণ হলো। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছাবার্তায় সিক্ত হওয়ার পর এবার ছেলেকে এক বিশেষ উপহার দিলেন ঢালিউড কুইন।
মূলত, ছেলের দশম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন নায়িকা। তাতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ এবং চোখে রোদচশমা। অন্যদিকে জয় পরেছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট, সঙ্গে চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক। ছবিটি শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।
এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ পিছিয়ে ছিলেন না শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে দুজনেই নিজেদের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন শাকিব ও অপু। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। বছর খানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। সেই থেকেই নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয় ও চর্চিত এই তারকা-পুত্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category