স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: বর্ণিল সাজসজ্জা, আনন্দ-উৎসব ও অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দুই খরগোশ লিও ও পিকুর বিয়ের অনুষ্ঠান। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে দুই পরিবারে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
জানা যায়, পাত্র লিওর মা লামিয়া চৌধুরী এবং পাত্রী পিকুর মা রোজা চৌধুরী। দুই পরিবারের সম্মতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বর লিও ও কনে পিকুর বর্ণিল সাজ উপস্থিত সবার নজর কাড়ে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল হাসি, আনন্দ ও উৎসবের আমেজ।
কাল্পনিক হলেও মজার এই বিয়ের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও বিনোদনের উপলক্ষ হয়ে উঠেছে। নবদম্পতি লিও ও পিকুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। শুভ বিবাহ, লিও ও পিকু!