• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : বাংলাদেশ তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে কেন্দ্র করেই বড় পর্দায় ফিরছে কৌশিক গাঙ্গুলির আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় পর্ব ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রথম সিনেমায় জয়ার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবারও তার চরিত্রকে ঘিরেই এগোবে গল্পের নতুন অধ্যায়।
‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম সিনেমা তৈরির সময় থেকেই দ্বিতীয় পর্বের ভাবনা ছিল তার মাথায়। তবে দর্শকের ভালোবাসাই সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।
কৌশিক গাঙ্গুলী বলেন, “‘অর্ধাঙ্গিনী’ তৈরি করার পরে আমি ভুলেই গিয়েছিলাম যে এর আগে এত বছর ধরে আরও অনেক ছবি বানিয়েছি। কারণ ওই সময় রাস্তাঘাটে কিংবা যেখানেই বের হচ্ছি, শুধু ‘অর্ধাঙ্গিনী’ নিয়েই আলোচনা হচ্ছিল। এতটা চর্চা আমিও আশা করিনি।”তিনি আরও বলেন, “সেই সময় ‘বাহুবলী-টু’ মুক্তি পেয়েছিল। সেটার সঙ্গে প্রতিযোগিতা করেও এমন সাফল্য আমাকে নতুন করে দ্বিতীয় পর্ব আনতে বাধ্য করেছে।”
দ্বিতীয় পর্বের ভাবনা প্রসঙ্গে নির্মাতা বলেন, “প্রথম থেকেই একটা ভাবনা ছিল যে এটার দ্বিতীয় পর্ব হওয়া উচিত। কিন্তু সিনেমা তো একটা গাছের মতো। আমি বীজটা পুঁতে দিতে পারি, কিন্তু দর্শক তাতে জল, আলো, বাতাস দিলে তবেই সেই গাছ বড় হবে। তাই তো বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।”
সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েন নিয়েই তৈরি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটির গল্পে মানুষের জীবনের না বলা অনুভূতি ও সম্পর্কের অমীমাংসিত অধ্যায় উঠে আসবে বলে জানিয়েছেন পরিচালক।
অতীতের সম্পর্ক প্রসঙ্গে কৌশিক গাঙ্গুলী বলেন, “মানুষ ভুলে যায়, জীবনের সবকিছু হারিয়ে যেতে পারে। সম্পর্ক হোক বা বন্ধুত্ব। কেউ চাইলেও অতীত নষ্ট করতে পারবে না। আমরা অস্বীকার করতে পারি হয়তো, কিন্তু তাতে সেটা মিথ্যে হয়ে যায় না।”
নারী চরিত্র নির্মাণের বিষয়ে বরাবরই প্রশংসিত কৌশিক গাঙ্গুলী জানান, পর্দায় নারীর অনুভূতি ও মনস্তত্ত্ব তুলে ধরা তার অন্যতম পছন্দের কাজ। তিনি বলেন, পর্দায় নারী চরিত্রের অঙ্কন আমার অন্যতম পছন্দের কাজ। কারণ মহিলা পরিচালক কম। মহিলাদের কথা কিন্তু পুরুষরাই বলেন। সাহিত্যেও তার ব্যতিক্রম নয়। ‘অর্ধাঙ্গিনী’তে জয়া আহসানের অভিনয় দুই বাংলার দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। নতুন পর্বেও তার চরিত্রের আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা দ্বন্দ্বকে ঘিরেই গল্প এগোবে।
জয়া আহসানের জনপ্রিয়তা এবং প্রথম পর্বের সাফল্যের কারণে ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়েও এরই মধ্যে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ। কৌশিক গাঙ্গুলির এই সিনেমা আবারও সম্পর্কের জটিলতা ও মানুষের মনের অজানা অধ্যায়কে বড় পর্দায় তুলে ধরবে।

সূত্র: এই সময়


আপনার মতামত লিখুন :
More News Of This Category