• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
দুই পরিবর্তন নিয়ে সেঞ্চুরিয়ান টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’

জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
তিনি আরও বলেন, যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো, তখন ভালো আওয়ামী লীগের কেউ কথা বললো না কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। জাতি আপনাদের ভালো করে চিনে নিয়েছে। আর ভালো সাজার চেষ্টা করবেন না।
হ্যাঁ ভোট থেকে সরকার সরে এসছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কিন্তু বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। কিন্তু দেশে ফেরার সময় পদে পদে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category