• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী

দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি, তাই তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগবে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারা দেশে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত দেশব্যাপী হবে। এ জন্য তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে।
প্রসিকিউটর তামিম বলেন, ‘এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায় দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ওই আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলে আমরা মনে করি। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের সময়সীমা কত দিন হতে পারে জানতে চাইলে গাজী তামিম বলেন, তদন্তের সময় সম্পর্কে এখনই বলা কঠিন, আপাতত তা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category