• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নাজিরপুরে জাল টাকাসহ তিন জন গ্রেপ্তার চালু হলো বাংলায় বিনামূল্যে এআই শেখার কোর্স পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি অনুমোদন ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ওভারটেকিংয়ে দুর্ঘটনা, বাসচালক পলাতক বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে সোনা-টাকা নিয়ে পালিয়েছে ধান কাটা শ্রমিকেরা গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় সোয়া লাখে বি‌ক্রি হলো ৩ কাত‌ল বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস আকাশ মেঘলা, ধান ডুবে যাওয়ার শঙ্কা কিশোরগঞ্জের কৃষকদের

টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জুমার মুসল্লিদের টার্গেট করে শুক্রবার সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা।

সকাল ৮টার আগেই টঙ্গীস্থ নিজ বাসভবন থেকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সিটি কর্পোরেশনের সর্ব উত্তরে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

পর্যায়ক্রমে সাবেক কাউলতিয়া ইউনিয়নের হাতিয়ার, ভাওরাইদ, পোড়াবাড়ী বাজার, গাজরিয়াপাড়া, বাংলাবাজার, ভীমবাজার, মাস্টারবাড়ি, কাউলতিয়া, জোলারপাড়া, বিপ্রবর্থা, মিরেরগাঁও, জালামার্কেট, সালনা, কাথোরা শৈশানবাড়ী বাজার ও মজলিসপুর এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি। এ ছাড়া হাসান সরকার ১৬টি পথসভা করবেন।

অন্যদিকে সকালে টঙ্গীর ৫০নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য ভোটারদের কাছে দোয়া চান। সেই সঙ্গে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারও চালাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category