• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে দিন-রাত অনিশ্চয়তায় কাটছে হাজার হাজার যাত্রীর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি : ইসি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে দুই সংস্থার সঙ্গে আলোচনায় বাংলাদেশ সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন পথ বন্ধে অগ্রাধিকার ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ : প্রধানমন্ত্রী আমি জানি, জ্ঞানেশের ঘুম উড়ে গেছে: রাহুল জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় সোয়া লাখে বি‌ক্রি হলো ৩ কাত‌ল

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রাজবাড়ী: পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকৃ‌তির ৩‌টি কাতল মাছ দৌলত‌দিয়ায় ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হ‌য়েছে। রবিবার (৩ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সি‌লে‌টে বসবাসরত এক লন্ডন প্রবাসী মাছ ৩টি কি‌নে নেন।
এর আগে সকা‌লে রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার মাছ বাজা‌রের আড়‌তে উন্মুক্ত নিলামের মাধ‌্যমে মোহন মন্ড‌লের আড়ত থেকে ২৫ কে‌জি ওজ‌নের কাতল‌টি ২১০০ এবং রেজাউল মন্ড‌লের আড়ত থে‌কে ২০ কে‌জির কাতলটি ১৭০০ ও ১৮ কে‌জির কাতলটি ১৪০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানা‌ গে‌ছে, শ‌নিবার শেষ রা‌তে বাবু, আরিফ ও এরশাদ হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থা‌নে জাল ফেললে ৩ জ‌নের জা‌লে বিশাল আকৃ‌তির ৩টি কাতল মাছ আটকা প‌ড়ে। সকা‌লে বিক্রির জন‌্য মাছ‌গু‌লো দৌলত‌দিয়া মাছ বাজা‌রের এনে ওজন ক‌রে দে‌খেন বাবু হলদা‌রের জালে ধরা পড়া মাছ‌টির ওজন ২৫ কে‌জি, আরিফ হলদা‌রের জা‌লে ধরা পড়া‌ মাছের ওজন ২০ কে‌জি ও এরশাদ হলদা‌রের জা‌লে ধরা পড়া মাছ‌টির ওজন ১৮ কে‌জি। এসময় মাছগু‌লো একনজর দেখ‌তে ভিড় ক‌রেন উৎসুক ও স্থানীয়রা। প‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২৫ কে‌জির কাতল ৫৫ হাজার, ২০ কে‌জির কাতল ৩৬ হাজার ও ১৮ কে‌জির কাতল ২৫ হাজার ২০০ টাকায় মোট ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বি‌ক্রি হয়।
মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলা‌মে কাতল মাছ ৩‌টি কিনে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ১০০ টাকা লা‌ভে সি‌লে‌টের এক লন্ডন প্রবাসীর কা‌ছে বিক্রি ক‌রে‌ছি। ৩টি মাছ তি‌নি একাই কি‌নে‌ছেন। তি‌নি মা‌ছের ভি‌ডিও দে‌খে মাছগু‌লো কি‌নে‌ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category