• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানের অবস্থানের খবর পেয়ে গত ২২ নভেম্বর থেকে যৌথ অভিযান শুরু করে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতে গত ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ রয়েছে। পুলিশের ধারণা, ওই এলাকায় অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত রায়হান ও তার সহযোগীরা।
এদিকে একই দিন সন্ধ্যায় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় রায়হান ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা।ঘটনার পর থেকে রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান এলাকায় অভিযান, তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করে পুলিশ।এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।পরবর্তীতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদ (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলী (২৮) নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আত্মগোপনে যাওয়ার আগে রায়হান অস্ত্রগুলো মহররম আলীর কাছে রেখে যায়।এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে জনার্ধন দে (৬৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন হলেন মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের দুটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category