• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে অসন্তোষ ও আন্দোলনের মধ্যে শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসুক, এটাই সরকারের প্রত্যাশা। শ্রমমন্ত্রী বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক, মালিক এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই কোনও ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়া কাম্য নয়। শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের চিহ্নিত করে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, তাদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রমিকদের কথা বলার অধিকার রয়েছে। একইসঙ্গে তাদের কথা শোনার দায়িত্বও সরকারের। আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা উচিত। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। বিষয়টি নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনও পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষ অবস্থান থেকে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এ জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্যসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।
শ্রমিকদের আয় বাড়ানোর সঙ্গে উৎপাদনশীলতার সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। শিল্পের অগ্রগতি এবং শ্রমিকদের স্বার্থ– দুটিই রক্ষা করতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলার কারণে কলকারখানা বন্ধ হয়ে যাক, তা সরকার চায় না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category