• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও শতাধিক কোম্পানিকে বাণিজ্যিকভাবে ‘কালো তালিকাভুক্ত’ করা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে বুধবার (১৭ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স বলছে, গত বছরই একটি আন্তঃবিভাগীয় কমিটি কোম্পানিগুলোকে মার্কিন বাণিজ্য দপ্তরের ‘এনটিটি লিস্ট’ বা কালো তালিকায় যুক্ত করার অনুমোদন দিয়েছিল। প্রকাশিত না হওয়া এ তালিকার বিস্তারিতও তুলে এনেছে সংবাদমাধ্যমটি।
২০২৫ সালের জানুয়ারিতে ডিপসিক প্রযুক্তি বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা গত বছর রয়টার্সকে বলেন, এই স্টার্টআপ চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করেছে। এছাড়া উন্নত মার্কিন চিপ অবৈধভাবে সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু নাম সর্বস্ব কোম্পানি ব্যবহার করেছে।
চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’ জানিয়েছে, ডিপসিকসহ আরও দুটি চীনা এআই ল্যাব ক্লাউড এআই থেকে অবৈধভাবে তথ্য চুরির চেষ্টা করেছে। ওপেনএআইও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে।
বাইডেন প্রশাসনের সময় চীনের শীর্ষ মেমরি চিপ নির্মাতা সিএক্সএমটিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত করেছিল। এক বছরের বেশি সময় আগে এটিকে কালো তালিকায় রাখার বিষয়টি বিবেচনা করেছিল মার্কিন বাণিজ্য দপ্তর।
কালো তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান থেকে মার্কিন কোম্পানিগুলো লাইসেন্স ছাড়া কোনো ধরনের ব্যবসা করতে পারে না। এ ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়ারও তেমন কোনো সম্ভাবনা থাকে না।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে ডিপসিক এবং সিএক্সএমপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাণিজ্য দপ্তরের শিল্প ও নিরাপত্তা ব্যুরোও তালিকা প্রকাশে বিলম্বের কারণ নিয়ে সরাসরি কোনো উত্তর দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অন্তত ৭৫টি চীনা সেমিকন্ডাক্টর ও এআই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য আন্তঃবিভাগীয় কমিটির অনুমোদন দিয়েছে। কিন্তু মার্কিন বাণিজ্য বিভাগ তালিকাটি এখনও প্রকাশ করেনি।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :
More News Of This Category