• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

মো. জাফর ইকবাল, বিশেষ প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র ১৫ জন নারী সদস্যদের মাঝে জন প্রতি ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে। এ সময় আরো ৬ কৃষক সদস্যেকে প্রশিক্ষণ শেষে ভার্মি কম্পোস্ট সার প্লান্ট স্থাপন করাসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক পাথরঘাটা এরিয়ার এলাকা ব্যবস্থাপক ( দাবী) মোঃ ফয়সাল আহমেদ , উপজেলা হিসাব ব্যবস্থাপক পরেশ চন্দ্র দেবনাথ, ওয়াস কর্মসূচির বরগুনা জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা সদর শাখা ব্যবস্থাপক (দাবী) মোঃ ইব্রাহিম খলিল, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শংকর চন্দ্র বিশ্বাস, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ মারুফ হোসেন ও মেজবা উদ্দিন সহ ব্র্যাকের পাথরঘাটা উপজেলা শাখার অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় হাঁসের বাচ্চা পেয়ে কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মোঃ আলমগীর হোসেন এর স্ত্রী মোসাঃ রাবেয়া বেগম ও চরদুয়ানি ইউনিয়নের সুচন্দ্র মজুমদার এর স্ত্রী বিউটি রাণী বলেন, আমরা অত্যন্ত গরিব মানুষ অর্ধাহারে অনাহারে আমাদের জীবন চলছিল। তারা বলেন, আজকে আমরা ব্র্যাকের মাধ্যমে বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। আশা করি এই হাঁসের বাচ্চা লালন পালন করে আমরা স্বাবলম্বী হবো, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়ে সকলেই ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে ব্র্যাক পাথরঘাটা এরিয়ার এলাকা ব্যবস্থাপক ( দাবী) মোঃ ফয়সাল আহমেদ ও ওয়াস কর্মসূচির বরগুনা জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ এবং কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট সার প্লান্ট স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। তারা বলেন, ব্র্যাক হত দরিদ্র মানুষের পাশে সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category