• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং কোথায় ঝুঁকিপূর্ণ পরিবেশ রয়েছে, তা চিহ্নিত করতে বিশেষ জরিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। রবিবার (১০ মে) নগর ভবনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আবদুস সালাম বলেন, গত কয়েক বছরে ডেঙ্গু বিশ্বজুড়ে ব্যাপক সংক্রমণের রূপ নিয়েছে। এটি এখন জনজীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের মানুষকে এ ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। তারই অংশ হিসেবে এই জরিপ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, ১০ দিনের এই কর্মসূচির আওতায় ৭৫টি ওয়ার্ডের মোট ২ হাজার ২৫০টি বাড়িতে জরিপ চালানো হবে। প্রতিটি ওয়ার্ডের ৩০টি করে বাড়িতে টিম যাবে। সংখ্যাটি খুব বেশি না হলেও এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যকর ধারণা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জরিপ শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। শুধু রিপোর্ট তৈরি করলেই হবে না, সঙ্গে সঙ্গে লার্ভা ধ্বংস করা গেলে জরিপের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমও এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category