• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

ঢাকার ফুটবল আকাশে ব্রাজিলের ছায়া, অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ম্যাচ

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ‎এক দিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়েছে। রবিবার বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন, মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখা—সবকিছুই তৈরি করেছে বড় এক সম্ভাবনার আবহ। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
‎ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে তারা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
ব্রাজিল ফুটবল দল কখনো বাংলাদেশে আসেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category