• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা বাংলাদেশে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন চীনা অর্থনৈতিক অঞ্চল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ তল্লাশি চালান। এ সময় বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি শনাক্ত করা হয়। জব্দ হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে মোট ১৬০টি বার, যার সম্মিলিত ওজন ১৮ কেজি ৭২ গ্রাম।
এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category