• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
দুই পরিবর্তন নিয়ে সেঞ্চুরিয়ান টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের অর্থ আত্মসাৎ, অবকাঠামো নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি হাসপাতালে রোগী হয়রানিসহ চারটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে এসব অভিযান চালানো হয়।
জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই)’ বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।
এদিকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ‘টিওয়ানএসএইটডি’ সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা না করে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ করছেন। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের নির্ধারিত মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায় দুদকের দিনাজপুর জেলা কার্যালয়।
অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি ব্রিজ নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে।
এ অভিযোগের সত্যতা যাচাইয়ে রামপাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হয়রানি এবং ভর্তি হওয়া রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category